সিলেটশুক্রবার , ২১ জুন ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে বন্যার পানিতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

admin
জুন ২১, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

বন্যার পানিতে গোসল করতে নেমে সিলেট মহানগরের মুক্তিরচক এলাকায় অভি (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) বেলা ১টার দিকে মহানগরের শাহপরান থানার ৩১ ওয়ার্ড এর মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি খালে এ ঘটনা ঘটে।

 

 

মারা যাওয়া অভি স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র বলে জানা যায়। তার বাবা একজন সরকারি চাকরিজীবী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৩১ ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন।

 

তিনি জানান, বেলা ১টার দিকে মহানগরের ৩১ ওয়ার্ড এর মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি খালে গোসল করতে নেমে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে।

সিলেট তালতলা ফায়ার সার্ভিসের লিডার শহিদুন ইসলাম জানান, পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্কুলছাত্র। ফায়ার সার্ভিসের টিম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে।