সিলেটশনিবার , ২৯ জুন ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

আজাদ ইস্যু : ৩ দিনের কর্মসূচি ঘোষণা করল সিটি কর্পোরেশন

admin
জুন ২৯, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় দোষিদের গ্রেফতারের দাবিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা করেছে সিসিক।

 

ভারপ্রাপ্ত মেয়র মোঃ মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে শনিবার (২৯ জুন) নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

আগামীকাল রবিবার দুপুর ১২টায় পেন—ডাউনের মধ্য দিয়ে নগর ভবনসহ ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক যোগে ১ ঘন্টা করে মোট ৫৭ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও আগামী ১ জুলাই সোমবার টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও ২ জুলাই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

 

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন, ২০ নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে ন্যাক্কারজনক হামলা ও ভাংচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের সর্ব সম্মতিক্রমে আগামীকাল রবিবার থেকে তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।