সিলেটবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে দুই ‘অপরাধী’ এপিবিএন’র জালে

admin
জুলাই ৪, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের জালে দুইজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মহানগরের এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম সিপন ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাল্লা জগন্নাথপুর গ্রামের ইন্দ্রজিৎ দাসের ছেলে বিদ্যুৎ দাস (৩৫)।

জানা গেছে, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান গত ৩ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর লালদীঘিরপাড় আল করিম প্লাজার সামন থেকে ২ কেজি গাঁজাস বিদ্যুৎ দাসকে (৩৫) আটক করা হয়।

একইদিন রাত ১টার দিকে মদীনা মার্কেট এলাকা থেকে ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী আশরাফুল আলম সিপনকে গ্রেফকার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের মিডিয়া সেল এএসআই পাবেল।