সিলেটশনিবার , ৬ জুলাই ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ছাগল নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষ, প্রাণ গেলো যুবকের

admin
জুলাই ৬, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল মন্নান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আব্দুল মান্নান গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলা গ্রামের কুদরত উল্লাহ’র ছেলে।

 

 

পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম  জানান, একটি ছাগলকে কেন্দ্র করে শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমের মাঝে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ঘণ্টাখানেক পর সাহেদ ও আব্দুল আলিমের আত্মীয়-স্বজনেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় খলাগ্রামের শাহেদের পক্ষের আব্দুল মন্নানসহ ৭/৮জন এবং আব্দুল আলিমের পক্ষের ২ জন গুরুতর আহত হন।

স্থানীয় মুরুব্বিরা এসে সংঘর্ষ থামিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম  বলেন- সংঘর্ষে নিহত যুবকের লাশের ময়না তদন্ত হবে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।