সিলেটমঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, হামলায় আহত ১

admin
জুলাই ২৫, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও হামলা চালিয়েছে মুসলিম উগ্র ধর্মান্ধ মৌলবাদী গোষ্টি ও সন্ত্রাসী । ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার জোহরের নামাজের পর পৌরশহরের মধ্যবাজারে অবস্থিত জয়দূর্গা ষ্টোরে এই হামলা চালায় মুসলিম উগ্র ধর্মান্ধ ওই গোষ্টি। এ সময় উগ্রবাদীরা জয়দূর্গা ষ্টোরের স্বত্তাধিকারী ক্ষুদিরাম চন্দ্র শীল এর পুত্র সজিব রায়কে ধরে নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় । তার বাড়ি পৌরশহরের নয়াগ্রামে। পরে উগ্রবাদীরা শহরের কেন্দ্রীয় মসজিদের ভিতরে নিয়ে তাকে টর্চারিং করে মোবাইল ছিনিয়ে নেয়া হয় এবং ফের মারধর করা হয়। জোরপূর্বক তাদের ব্যবসা প্রতিষ্ঠান জয়দূর্গা ষ্টোর বন্ধ করে দেয়া হয়েছে। পরে স্থানীয় কিছু লোকজন আহত সজিব রায় কে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন।

জানা যায়, বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে বসবাসরত তফাজ্জুল হোসেনের পুত্র আসাদ নুর দীর্ঘদিন থেকে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে প্রগতিশীল লেখালেখির মাধ্যমে একজন ব্লগার হিসেবে সোস্যাল মিডিয়ায় বেশ আলোচিত ও সমালোচিত । সম্প্রতি জুলাই মাসে আসাদ নুর তার ব্লগে ইসলাম ধর্ম নিয়ে করা এক বিরূপ মন্তব্যের জের ধরে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রতিবাদের ঝড় উঠে স্যোসাল মিডিয়ায়। গত ২৪ জুলাই সোমবার জোহরের নামাজের পর বিভিন্ন ইসলামী দল গুলো ও স্হানীয় ধর্মপ্রাণ মুসলমানরা বিয়ানীবাজার পৌরশহরে কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মুখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা-সমাবেশ করে। প্রতিবাদ সভা থেকে বক্তারা ব্লগার আসাদ নুর ও তার সহোযোগিদের প্রকাশ্যে হত্যা করা হবে বলে ঘোষণা দেয়। এরপর থেকে তাকে নিয়ে বিয়ানীবাজার জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। মুসলিম উগ্র ধর্মান্ধ মৌলবাদী ও প্রতিক্রিয়াশীলরা তার সন্ধান না পেয়ে তার সহোযোগি ও বন্ধু-বান্ধবদের অনুসন্ধান করে।

ভিকটিম সজিব রায় ছিল ব্লগার আসাদ নুরের ঘনিষ্ট বন্ধু। এই খবর জানতে পেরে স্হানীয় মুসলিম ও উগ্র ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী দলে দলে ঘটনার দিন মঙ্গলবার জোহরের নামাজের পর আনুমানিক বেলা দুপুর ২টায় জয়দূর্গা ষ্টোরে গিয়ে সজিব রায়কে জোরপূর্বক টেনেহিঁচড়ে বের করে নিয়ে আসে। কোনকিছু বুঝে উঠার আগেই তারা তাকে বেধড়ক মারধর করে। একপর্যায় তাকে পাশ্ববর্তী কেন্দ্রীয় মসজিদের ভিতরে নিয়ে যায়। সেখানে প্রথমে তার শরীর তল্লাশী করে মোবাইল ফোন, মানিব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক কেড়ে নেয়া হয় এবং আসাদ নুরের ফেসবুকে দেয়া পোস্টে কমেন্ট করা নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় । সজিব রায় এর মোবাইলে ব্লগার আসাদ নুরের ছবি ও তার সাথে কথোপকথনের তথ্য দেখে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। মসজিদের ভিতরে তাকে ফের উপর্যুপরি মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় কিছু লোকজন অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

এদিকে বিক্ষুব্ধ এই উগ্রধর্মান্ধ মৌলবাদীরা সজিব রায়ের পিতার মালিকানাধীন জয়দূর্গা ষ্টোর এ ব্যাপক ভাংচুর করে এবং দোকানে থাকা কর্মচারী ও দোকান মালিকের উপর হামলা করে টেনে হিচড়ে দোকান থেকে বের করে জোর পূর্বক বন্ধ করে দেয়। এই অবস্থায় ভিকটিম সজীব রায় ও তার পরিবারের লোকজন জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভয় ও আতংকে দিনযাপন করছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরেছি, তবে এখনো থানায় কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি বা কেউ মামলা দায়ের করেনি ।