সিলেটবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের দুটি আসনে প্রার্থী হচ্ছেন জাপার সেলিম

admin
ডিসেম্বর ২৪, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের দুটি আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন।

 

তিনি সিলেট-৫ ও সিলেট-৬ আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজে।

 

সেলিম উদ্দিন ২০১৪ সালের নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে জাতীয় পার্টির ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন এবং পরবর্তীতে জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পালন করেছেন।

তবে তার নিজের বাড়ী বিয়ানীবাজারের নালবহর গ্রামে। সেই হিসাবে তার নিজের আসন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন।

 

এবারের নির্বাচনে প্রার্থীতার জন্য এ দুটি আসন থেকেই তিনি দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।