সিলেটশুক্রবার , ১৪ জুন ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিয়ানীবাজারে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

admin
জুন ১৪, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বহুল বিতর্কিত চিনি ছিনতাই কান্ডে বিয়ানীবাজারে ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ইনান ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃংখলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমুলক কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো।